,

অভিনেত্রী শিখা জোশির আত্মহত্যা

news-image

বিনোদন প্রতিবেদক : বিএ পাস’ খ্যাত অভিনেত্রী শিখা জোশি আত্মহত্যা করেছেন। ১৬ই মে সন্ধ্যায় নিজ বাসায় তিনি গলায় ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। এক মেয়ে বন্ধুসহ মুম্বইর ভারসোভার এই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে থাকতেন শিখা। ১৬ই মে হঠাৎ করেই ওয়াশরুমে যান শিখা। দীর্ঘ সময় পরও সেখান থেকে বের হচ্ছিলেন না তিনি। পরবর্তীতে তার বন্ধু ওয়াশরুমের দরজায় কয়েক দফা নক করার পর নিজেই সেটি খোলেন শিখা। কিন্তু এ সময় তার গলা দিয়ে তীব্রবেগে রক্ত ঝরছিল। সঙ্গে সঙ্গে তাকে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিখাকে মৃত ঘোষণা করেন। তবে শিখার আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি এখন তদন্ত করছে। তবে আত্মহত্যার আগে কোন চিঠি কিংবা চিরকুট রেখে যাননি শিখা। ২০১৩ সালে প্রাপ্তবয়স্ক ছবি ‘বিএ পাস’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এর বাইরে ছোট পর্দায়ও বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে উল্লেখযোগ্য কোন কাজ না করতে পারায় সব সময় হতাশায় ভুগতেন ৪০ বছর বয়সী শিখা জোশি। ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ