,

চার তারকার কণ্ঠে ভলিবলের থিম সং

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন প্রজন্মের চার তারকা কণ্ঠশিল্পী গাইলেন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের থিম সং। কিশোর, কোনাল, জয় শাহ্‌রিয়ার ও নিশিতা গাইলেন ‘নেটে বলে জমবে লড়াই লাল-সবুজের আঙিনায়/আছি আমরা এক সাথে ভলিবলের এগিয়ে চলায়/স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে, মাঠে বলে হিসেব কষে/জেতার নেশায় ছুটবে সবাই, শেষ বাঁশিতে উঠবে হেসে’ গানটি।

সম্প্রতি মগবাজারে কিশোরের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন শিল্পীরা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন কিশোর। গানটি লিখেছেন সাইফ উদ্দিন ইমন।

উল্লেখ্য, আগামী ২৩ মে থেকে বাংলাদেশসহ নয় দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট চলবে ২৮ মে পর্যন্ত। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতার জন্য একটি থিম সং তৈরি করা হয়েছে। ‘

কিশোর বলেন, ‘যদিও আমাদের দেশে ফুটবল কিংবা ক্রিকেট নিয়েই বেশি মাতামাতি চলে তবুও তরুণদের প্রিয় খেলার মধ্যে ভলিবলও রয়েছে। কিছুদিন পরই ঢাকায় শুরু হতে যাচ্ছে ভলিবলের আন্তর্জাতিক এমনই একটি আসর। এই আসরে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ অংশ নিচ্ছে। এই ধরনের একটি বড় আসরের থিমসং তৈরির সঙ্গে যুক্ত থাকতে পেরে নিঃসন্দেহে ভালো লাগার ব্যাপারটি অনেক বেশি কাজ করছে।’

গানটি সম্পর্কে কিশোর বলেন, ‘ভলিবল যেহেতু তারুণ্যের খেলা তাই গানটি তৈরির সময় তারুণ্যের উচ্ছ্বাসকে ফুটিয়ে তোলার ব্যাপারটির দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ছিল দেশের প্রতি ভালোবাসার ব্যাপারটিও। ক্রীড়ামোদী শ্রোতাদের মনে গানটি জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস।’

কোনাল বলেন, ‘খেলা নিয়ে এর আগেও আমার গান করার অভিজ্ঞতা হয়েছে। সেটি ছিল অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। ফুয়াদ ভাইয়ের সুর ও সংগীতে আমাদের সেই গানটির জন্য অনেকেরই প্রশংসা পেয়েছি। এবার গান গাইলাম ভলিবল খেলা নিয়ে। এটিও কিন্তু ভলিবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট। গানটিতে কিশোরের সুর-সংগীত পরিচালনা আমার ভালো লেগেছে। মনে হচ্ছে, এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’

জয় শাহরিয়ার বলেন, ‘শুধু ক্রিকেট নয়, অন্য খেলায়ও দেশ সম্মান বয়ে আনুক এ প্রত্যাশা করি। উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পেরে ভালো লাগছে। কিশোরের সুর-সংগীতায়োজনও বেশ চমৎকার হয়েছে।’

নিশীতার মতে, ‘সব ধরনের খেলাই ভালো লাগে। আর খেলা নিয়ে গান গাওয়ার অভিজ্ঞতাটি বেশ ভালো। গানটি অনেক সুন্দর হয়েছে।’

টুর্নামেন্টের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে গানটির শিল্পীরা সরাসরি মঞ্চে থিম সংটি গেয়ে শোনাবেন বলেও জানান আয়োজকেরা।

ভলিবলের আন্তর্জাতিক এই টুর্নামেন্ট অংশ নেওয়া দলগুলো হচ্ছে বাংলাদেশ, উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, তুর্কিমিনস্তান, তাজিকিস্তান। রাজধানীর বঙ্গবন্ধু ভলিবল স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা