বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর ইউএনওসহ সাতজনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বলবৎ সংক্রান্ত উচ্চ আদালতের রিট পিটিশনের আদেশ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলমসহ সাতজনের বিরুদ্ধে রুলনিশি জারি করা হয়েছে।
গত ৫ মে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল আলম এমএসসির রিট পিটিশনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আদেশে আগামি  দু’সপ্তাহের মধ্যে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এছাড়াও অন্য যাদের বিরুদ্ধে রুলনিশি জারি করা হয়েছে, তারা হলেন-জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (বরখাস্তকৃত) মোস্তফা কামাল, জনতা ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়াস্থ প্রধান শাখার ব্যবস্থাপক হুমায়ূন কবীর, ওয়ান ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার এসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুর রব ও রুপালি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়াস্থ কোর্ট রোড শাখার ব্যবস্থাপক জেবা সুলতানা।
উচ্চ আদালতের আদেশ সূত্রে জানা যায়, গত বছরের (২০১৪) ৮ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বলবৎ সংক্রান্ত একটি আদেশ দেয় হাইকোর্ট ডিভিশন। কিন্তু ওই আদেশ না মানায় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল আলম এমএসসি একটি রিট পিটিশন দায়ের করেন (পিটিশন নম্বর-১১৭/২০১৫)। এর প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও কাশেফা হোসাইন এর সমন্বয়ে যৌথ বেঞ্চ গত ৫ মে এই আদেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক