বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটে যুবকের কারাদন্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে সুমন চন্দ্র সরকার (২০) নামের এক বখাটে যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসনাত মোর্শেদ ভূইয়া এই কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত সুমন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকার সুমেশ চন্দ্র সরকারের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে সুমন শহরের রামকানাই হাই একাডেমির অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। পরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটি শেষে ঐ ছাত্রী বাড়ি ফেরার পথে শহরের পাইকপাড়া এলাকায় সুমন তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ঐ ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যখ্যান করায় সুমন তাকে প্রাণে হত্যার হুমকি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমনকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়।


 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক