,

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত : নিহত ২, আহত অর্ধশতাধিক

news-image

অনলাইন ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে। আজ বৃহস্পতিবার প্রথম প্রহরে ভূ-পৃষ্ঠের স্বল্প গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। এতে দু’জন নিহত ও প্রায় অর্ধশতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় উদ্ধারকর্মীরা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের জরুরি তৎপরতা শুরু করেছে। খবর এএফপি’র।

জানা গেছে, দেশটির মেগাসিটি চংকিংয়ের প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লুক্সিয়ান কাউন্টিতে বৃহস্পতিবার ভোর রাতের আগে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ ভাগ। তবে চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার জানায়, এর মাত্রা ছিল ৬ দশমিক। উভয় সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

চীনের জাতীয় ভূমিকম্প কর্তৃপক্ষ জানায়, এ ভূমিকম্পে দু’জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। কর্তৃপক্ষ আরো জানায়, এতে লুক্সিয়ানে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে এবং আরো বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভূমিকম্পের ঘটনায় হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের