বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা পৌরসভায় যশের সঙ্গে নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : যশ দাশগুপ্তের সঙ্গে কলকাতা পৌরসভা অফিসে গিয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত রায় চৌধুরীর রুমে দেখা গেছে তাদের। এখান থেকে নবজাতকদের প্রশংসাপত্র দেওয়া হয়। পরে তারা পৌর প্রশাসক ববি হাকিমের রুমে যান।

যশ দাশগুপ্তের সঙ্গে অভিনেত্রী নুসরাত জাহান কলকাতা পৌরসভা অফিসে গিয়েছেন। পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত রায় চৌধুরীর রুমে দেখা গেছে তাদের। এখান থেকে নবজাতকদের প্রশংসাপত্র দেওয়া হয়। পরে তারা পৌর প্রশাসক ববি হাকিমের রুমে যান।

আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, হঠাৎ কেন একসঙ্গে পৌরসভা অফিসে হাজির হলেন যশ-নুসরাত তা এখনও জানা যায়নি। এ নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছে টালিপাড়ায়। নানা প্রশ্ন জন্ম দিয়েছে নেটিজেনদের মনে।

অনেকের ধারণা, পুত্র ঈশানের জন্য প্রশংসা পত্র নিতেই সেখানে গিয়েছেন তারা। যদিও যশ জানিয়েছেন, করোনার টিকা নিতে গিয়েছিলেন তিনি।

এদিকে সম্প্রতি সন্তানে বাবা প্রসঙ্গে মুখ খুলেছেন নুসরাত। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সন্তানের বাবাই জানে, বাবা কে।’ এরপর তিনি জানান, মাতৃত্ব উপভোগ করছেন। যশের সঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) একটি ইভেন্টে অংশ নিয়েছেন এ অভিনেত্রী। তার আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন নুসরাত। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার চোখ আমার ওপর অনিচ্ছাকৃতভাবে পড়ে।’ অভিনেত্রীর শেয়ার করা ছবিতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

রাজা সরকার লিখেছে, ‘বোগাস’। তার নিচেই একজন লিখেছেন, ‘কিলার লুক’। কেউ কেউ আবার লাভ ইমোজি দিয়ে ভরিয়ে ফেলেছেন কমেন্টস বক্স।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা