,

শনিবার পবিত্র শবে মেরাজ

news-image

কাল শনিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। গভীর শ্রদ্ধায় মুসলিম উম্মাহ রাত উৎযাপন করবে।

৬২০ খ্রিস্টাব্দে রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে মহানবী হজরত মুহাম্মদ সা. মহান আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হন। আল্লাহ তায়ালার বিশেষ রহমতে বোরাক নামক বাহনে চড়ে প্রথমে কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস গমন করেন। বিশেষ এই বাহন হজরত মুহাম্মদ সা.কে ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালার কাছে সিদরাতুল মুনতাহায় নিয়ে যান। পথে বিভিন্ন আকাশে পূর্বেকার নবীদের সংর্বধনা লাভ করেন হজরত মুহাম্মদ সা.।

মহান আল্লাহর কাছে নবীজির সম্মান মর্যাদায় স্বীকৃতির স্মারক এই রাত। এই রাতে উম্মতের জন্য আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ উপহার পাঁচ ওয়াক্ত নামাজ। তাই মুসলিম উম্মাহ কাছে মেরাজের রাত বিশেষ মর্যাদার দাবি রাখে। এ রাতে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়াসহ বিভিন্ন আমল করে থাকে মুসলমানরা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের ভেতর দিয়ে শবে মেরাজ উপলক্ষে গণমাধ্যম বিশেষ বিশেষ আয়োজন করে থাকে।

ইসলামি ফাউন্ডেশনের দ্বীনি দাওয়া বিভাগের সহকারী পরিচালক, মনির হোসেন জানিয়েছেন, শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার মাগরিব নামাজ পর বায়তুল মোকাররম মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ইফা মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সভাপত্বিত্বে আলোচনায় অংশ নিবেন সিনিয়র পেষ ইমাম মাওলানা মিজানুর রহমান।

এছাড়াও দেশের বিভিন্ন মসজিদের বিশেষ মর্যাদায় রাতটি উৎযাপন করা হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর