বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে করোনায় সর্বনিম্ন মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজন ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে গত ১০০তম দিনে মোট ১৩০৬ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৪৪ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.২৪%।

এছাড়াও করোনার সংক্রামণ ও মৃত্যু কমে আসায় রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি সংখ্যা কমেছে। তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ২৮৬টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ১৪৮ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা