,

৪৯ দিনে ৩৬৪টি বই পড়া শেষ ৯ বছরের শিশুর!

Faithমাত্র সাত সপ্তাহ অর্থাৎ ৪৯ দিনে অবিশ্বাস্যভাবে ৩৬৪টি বই পড়ে শেষ করেছে যুক্তরাজ্যের ৯ বছর বয়সী এক বালিকা।

যেমন তেমন বই নয়, রোল্ড ডাল ও হ্যারি পটারের মতো সিরিজ বইগুলো ছিলো ওই বালিকার পড়ার তালিকায়।

উত্তর পশ্চিম ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির অ্যাশলে এলাকার বাসিন্দা বিস্ময় বালিকার নাম ফেইথ। টিভি ও কম্পিউটার গেমস বন্ধ রেখে নিয়ম করে বইয়ে পড়ে থাকে বইপোকা ফেইথ।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, নিজের প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই বই পড়ার জন্য ভীষণ অনুপ্রেরণা পায় ফেইথ। আর এই অনুপ্রেরণাই তাকে বই পড়ায় এমন অবিশ্বাস্য রেকর্ড গড়তে সহযোগিতা করেছে।

ফেইথ’র মা লরেন ডেইলি এক্সপ্রেসকে বলেন, ফেইথ মনে করে টিভিতে কার্টুন দেখা কিংবা কম্পিউটারে গেমস খেলার চেয়েও বেশি আনন্দপূর্ণ ও উদ্দীপক হলো বই পড়া। এখানে ব্যাপার হলো নিজের অনুভবের বিষয়টি। কম্পিউটার গেমস খেলা বা টিভি দেখার সময় যতো গভীরে যাওয়া যায়, বই পড়ার সময় তেমন মনোযোগ দিয়ে পড়া হলে সেই একই ধরনের আনন্দ-আবেগাপ্লুত হওয়া যায়।

ফেইথ বলে, আমি ম্যাজিক ও অ্যাডভেঞ্জারের মতোই বইকে অনেক পছন্দ করি।

এই বিস্ময় বালিকা আরও বলে, আমি প্রতি সপ্তাহে অন্তত ৪ ঘণ্টা শরীর চর্চা করি, কারাতে শিখি, নেটবল খেলি এবং ড্রামস বাজানো শিখি। নিয়মের অংশ হিসেবেই আমি এই বইগুলো শেষ করেছি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর