বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের আগে সৌদি যাবে ২০ হাজার নারীশ্রমিক

আসন্ন রমজানের আগে বিনামূল্যে ২০ হাজার নারীশ্রমিককে সৌদি আরবে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ইতোমধ্যে ৩০ হাজার নারীশ্রমিকের ভিসা এসে পৌঁছেছে। তবে এসব নারীশ্রমিক পাঠাতে কোনো টাকা-পয়সা লাগবে না। বিমান ভাড়াসহ আনুসঙ্গিক সব খরচ নিয়োগকর্তা বহন করবে। এসব শ্রমিকরা প্রতিমাসে ন্যূনতম বেতন পাবেন ৮০০ রিয়াল।

বৃহস্পতিবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মন্ত্রী জানান, দেশটি বর্তমানে ৫০ হাজার নারীশ্রমিক নিতে চায়। এ জন্য ১০০ রিক্রুটিং এজেন্সিকে ২০০ জন করে নারী শ্রমিক সংগ্রহ করতে বলে হয়েছে। যাতে তাদের চাহিদা অনুযায়ী আমরা যথা সময়ে নারী শ্রমিক পাঠাতে পারি।

মোশাররফ হোসেন বলেন, ইতোমধ্যে ৩০ হাজার নারীশ্রমিকের জন্য ভিসা এসে পৌঁছেছে। তবে চূড়ান্তভাবে আগামী মাসের মধ্যে ২০ হাজার নারী শ্রমিককে সৌদি আরব পাঠানো হবে।

মানবপাচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা শুধু বৈধ শ্রমিকদের নিয়ে কাজ করি। অবৈধ শ্রমিকদের নিয়ে নয়। এটি স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। বৈধ-অবৈধ মিশ্রণ করলে অসুবিধা হবে। তবে স্বরাষ্ট্র-পররাষ্ট্র এ দুই মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কিছু করার থাকলে আমরা তা করব।

এসব নারী শ্রমিক পাঠাতে কোনো ভিসা জটিলতা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ব্যপারে ভিসা জটিলতা হবে না। কারণ সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে। তাদের সব ধরনের প্রস্তুতি আছে।

মালয়েশিয়াতে জিটুজি (সরকার টু সরকার) পদ্ধতিতে শ্রমিক যায়নি, এ বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে সেটি নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের বলেন, তারা চাহিদা যেমন পাঠিয়েছে তেমন শ্রমিক গেছে। যারা সমালোচনা করছেন তারা না ভেবেই করছেন। ‘সমালোচকদের কথায় আমরা বাজার উলোটপালট করতে পরি না’।

বিগত বিএনপি-জোট সরকার আমলে আড়াই লাখ শ্রমিক মালয়েশিয়াতে যায়, আর আমরা আওয়ামী লীগ সরকার আসার পর বিশ্ব মন্দার মধ্যেও ৫০ লাখ শ্রমিক পাঠিয়েছি।

নৌকায় করে মানবপাচারের ঘটনা নতুন নয় উল্লেখ করে তিনি বলেন, এবার রেকর্ড হয়েছে বলে যে কথা বলা হচ্ছে তাও সঠিক নয়। এবার বিষয়টি সংবাদপত্রে বা মিডিয়াতে বেশি প্রচারের কারণে এমনটি মনে হতে পারে। মূলত দেশটিতে বর্তমানে শ্রমিক চাহিদা না থাকায় এটি ঘটেছে। মালয়েশিয়াতে কোনো শ্রমিকই প্রাইভেট পর্যায়ে যায় না। দেশটি সরাসরি আমাদের ডাটাবেজ থেকে শ্রমিক নেয়, কোনো এজেন্ট এর মধ্যে থাকে না।

তবে সাম্প্রতিককালে মালয়েশিয়া থেকে কেন আরো চাহিদা আসছে না, সে বিষয়ে দ্রুত একটি মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ৭ সদস্য বিশিষ্টি একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষৎ করেন। এতে নেতৃত্ব দেন সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আহমেদ আল ফাইদ। তারা বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সঙ্গেও বৈঠকে বসবেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক