শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স ১১ মাস, অথচ বিবাহিত

news-image

অপরাধ ডেস্ক : নিজের বিয়েকে বাতিল করতে হাইকোর্টের দ্বারস্থ ১৯ বছরের একটি মেয়ে। মামলা দায়ের করা হয়েছে বাল্য বিবাহ নিষিদ্ধকরণ আইনের তিন নম্বর ধারায়। ভাবছেন, মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স তো ১৮। তাহলে? আসলে মেয়েটিকে যখন বিয়ে দেওয়া হয়েছিল, তখন তার বয়স মাত্র ১১। ১১ বছর নয়, ১১ মাস।
যোধপুরের এই মেয়ের সাহসী পদক্ষেপ কিছুতেই মেনে নিতে রাজি নন তার গ্রাম ও পাড়া-প্রতিবেশীরা। রীতিমতো একঘরে করে রাখা হয়েছে মেয়েটির পরিবারকে। বিয়ে বাতিলের চেষ্টায় আইনি সাহায্য চাওয়ার অপরাধে, সালিশিতে তাদের ওপর চাপানো হয়েছে ১৬ লক্ষ টাকার জরিমানা।
কিন্তু কিছুতেই হার মানতে রাজি নয় যোধপুর কন্যা। চোখ ফোটার পরই যার সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তাকে কিছুতেই স্বামী হিসেবে মেনে নেবে না সে। এখন সে তাকিয়ে রাজস্থান হাইকোর্টের রায়ের দিকে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা