,

মাভিপ্রবিতে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে হল ত্যাগ করছে ছাত্র-ছাত্রীরা।
বুধবার বিকালে ছাত্রলীগ সমর্থিত দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতেই জরুরী সভা ডেকে সকল পরীক্ষা, ক্লাস বন্ধ এবং ছাত্র-ছাত্রীদের বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেন।
ছাত্র-ছাত্রীরা জানায়, বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশে আমরা হল ত্যাগ করতে বাধ্য হচ্ছি। এজন্য ভবিষতে আমাদের দীর্ঘ
সেশনজটে পড়তে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খাদেমুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ও ক্লাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।
দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয়া হবে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা