বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় বিপুল পরিমান গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত সোমবার রাত প্রায় ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ইছাপুরা ইউনিয়নের সহদেবপুর গ্রামের সড়কে গাড়ি তল্লাশি চালায়। গাড়ি তল্লাশি কালে পুলিশ ৪০ কেজি গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহন কালে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের জালাল মিয়া (৪০) ও মোঃ হরমুজ আলী (২৫)। এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। এদের বাড়ি ভারত সীমান্তবর্তী কালাছড়া হওয়ায় এর নিয়মিত ওপার থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক এনে জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক