,

সালমানের দুর্দিন, আমিরের সুদিন!

news-image

বিনোদন প্রতিবেদক : তাহলে কি উল্টো পথেই চলছে সালমান খান ও আমির খানের জীবনপ্রবাহ? গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় সম্প্রতি পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে পেরেশানির মধ্যে আছেন সালমান। অন্যদিকে, বিরল প্রজাতির বন্যপ্রাণী চিঙ্কারার বাণিজ্যিক শুটিংয়ের অভিযোগে আমিরের বিরুদ্ধে মামলা হলেও, সম্প্রতি সেই হ্যাপা থেকে মুক্তি পেয়েছেন তিনি। মামলাটি খারিজ করে দিয়েছেন গুজরাট উচ্চ আদালত।

বলিউডের সমসাময়িক দুই তারকা অভিনেতা সালমান ও আমির। ২০০২ সালে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সম্প্রতি পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন সালমান। অবশ্য জামিনে মুক্ত আছেন তিনি। বিরল প্রজাতির বন্যপ্রাণী চিঙ্কারা হত্যার মামলাও ঝুলছে তাঁর ওপর। ১৯৯৮ সালে রাজস্থানের ভাওয়াড় গ্রামে দুটি চিঙ্কারা হত্যার দায়ে ২০০৬ সালে এক বছরের কারাদণ্ড পেয়েছিলেন সালমান। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।

অন্যদিকে, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘লগন’ ছবির একটি দৃশ্যের জন্য অনুমতি না নিয়েই সংরক্ষিত প্রাণী চিঙ্কারার বাণিজ্যিক শুটিংয়ের অভিযোগে আমিরসহ আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছিল গুজরাট বন বিভাগ। অভিযুক্তদের মধ্যে আমির ছাড়াও ছিলেন ‘লগন’ ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর, নির্বাহী পরিচালক শ্রীবিনাশ রাও, চিত্রগ্রাহক অশোক মেহতা এবং আমিরের সাবেক স্ত্রী রিনা দত্ত। মামলার অভিযোগে বলা হয়, গুজরাটের কুচে ‘লগন’ ছবির শুটিংয়ের সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই অবৈধভাবে চিঙ্কারার বাণিজ্যিক শুটিং করা হয়েছে।

কিন্তু সম্প্রতি সেই মামলা খারিজ করে দিয়েছেন গুজরাট উচ্চ আদালত। রায় প্রদানের সময় প্রধান বিচারক ভিএম সাহাই জানান, জীবন্ত কোনো চিঙ্কারার শুটিং করা হয়নি। ‘লগন’ ছবির দৃশ্যে যে চিঙ্কারা দেখা গেছে, তা আসলে দেখান হয়েছে কম্পিউটারের মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা