বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম হাফিজুন্নেছা আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক সংসদ সদস্য মরহুম ডা. এম এ কাশেমের স্ত্রী বেগম হাফিজুন্নেসা (৯০) মারা গেছেন।

বার্ধক্যজনিত জটিলতায় রোববার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় তার ছোট ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমার পুত্র বাসসের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) এ জেড এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুন্নেছা তৎকালীন মাদারীপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ৬ পুত্র, এক মেয়ে রেখে গেছেন।

তার চিকিৎসক স্বামী মরহুম এম এ কাশেম ছিলেন সাবেক সংসদ সদস্য (এমপি), তৎকালীন মাদারীপুর (বর্তমান শরীয়তপুর) আসনের জাতীয় পরিষদ সদস্য (এমএনএ), মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা।

তার তিন পুত্র ও এক মেয়ে পেশায় চিকিৎসক। তার তৃতীয় সন্তান অধ্যাপক ড. এজেডএম মোস্তাক হোসেন তুহিন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আরএমইউ) উপাচার্য।

পারিবারিক সূত্র জানায়, দাফনের জন্য তার লাশ আগামীকাল (সোমবার) মাদারীপুর নিয়ে যাওয়া হবে। নামাজে জানাজার পর সেখানে তার দাফন সম্পন্ন হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বেগম হাফিজুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা