বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আরও একজন ব্লগার খুন

news-image

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে অনন্ত বিজয় দাশ নামে এক ব্লগার খুন হয়েছেন। তাকে হত্যার ঘটনা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহর। কিছুক্ষণ আগে বিবিসিকে তিনি বলেন ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাতের কারণে ঘটনাস্থলেই মারা গেছেন অনন্ত। অনন্ত লেখালেখি করতো এবং সম্প্রতি তার একটি বইও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।

ananta bijoy

অনন্ত বিজয় দাশের ফেসবুক পেজ।

আজ সকাল নয়টার দিকে শহরের সুবিদ বাজার এলাকায় নিজের বাসা থেকে বের হয়ে তার কর্মস্থল স্থানীয় একটি ব্যাংকে যাওয়ার পথে হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে। এরপর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অনন্ত বিজয় দাশের ঘনিষ্ঠ বন্ধুদের একজন বিনয় ভদ্র হাসপাতাল থেকে বিবিসিকে জানান ঢাকায় সম্প্রতি ওয়াশিকুর রহমানকে যেভাবে আঘাত করে হত্যা করা হয়েছিলো বিজয়কেও ঠিক একিভাবে হামলা করা হয়েছে। অনন্ত বিজয় বইমেলা চলাকালে ঢাকায় খুন হওয়া অভিজিৎ রায়ের ব্লগ মুক্তমনায় লেখালেখি করতেন।

এছাড়া সিলেট থেকে প্রকাশিত বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকাও তিনি সম্পাদনা করতেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক