,

বাজেট অধিবেশন শুরু ১ জুন

দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ ও বাজেট অধিবেশন আগামী ১ জুন সোমবার বিকেল চারটায় শুরু হবে। এ অধিবেশনেই বাজেট উত্থাপন ও পাস হবে। আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। খবর বাসস।

এর আগে গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়ে শেষ হয় গত ২ এপ্রিল।
বছরের প্রথম অধিবেশন হিসাবমতে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৩৭ কার্য দিবসে প্রায় ৬০ ঘণ্টা ৩০ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বিরোধী দল মিলিয়ে মোট ২৩৬ জন সংসদ সদস্য আলোচনায় অংশ গ্রহণ করেন। পঞ্চম অধিবেশনে সরকারি বিল জমা পড়েছে ১১ টি। এর মধ্যে ৮টি সরকারি বিল পাস হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা