শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং

news-image

বাংলাদেশের ক্রিকেট দিন দিন এগিয়ে যাচ্ছে। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। পুরস্কার হিসেবে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আটে উঠে এসেছে বাংলাদেশ। এবার সুখবর মিলল টেস্ট র‍্যাঙ্কিংয়েও।

সোমবার আইসিসির টেস্ট দল র‍্যাঙ্কিং বার্ষিক হালনাগাদ করার ফলে ৬ রেটিং পয়েন্ট বেড়ে ৩৯ হয়েছে। টেস্ট ক্রিকেটে গত ১৪ বছরে এটাই বাংলাদেশের প্রাপ্ত সর্বোচ্চ রেটিং পয়েন্ট।

এদিকে, বাংলাদেশ থেকে টেস্ট সিরিজ জিতে গেলেও বড় দুঃসংবাদ শুনতে হয়েছে পাকিস্তানকে। তিন নম্বর থেকে ধপাস করে একেবারে ছয়ে নেমে গেছে মিসবাহ-উল-হকের দল।

র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ হলেও অবস্থানগত পরিবর্তন অবশ্য বাংলাদেশের হয়নি। তারা আছে নয় নম্বরেই। এক নম্বর অবস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট বেড়ে ১২৪ থেকে ১৩০ হয়েছে। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ড এবং ভারতের। অবনতি হয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার। আর আগের অবস্থানেই আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে দলের তালিকা ও তাদের রেটিং পয়েন্ট

১. দক্ষিণ আফ্রিকা (১৩০)

২. অস্ট্রেলিয়া (১০৮)

৩. নিউজিল্যান্ড (৯৯)

৪. ভারত (৯৯)

৫. ইংল্যান্ড (৯৭)

৬. পাকিস্তান (৯৭)

৭. শ্রীলঙ্কা (৯৬)

৮. ওয়েস্ট ইন্ডিস (৮৪)

৯. বাংলাদেশ (৩৯)

১০. জিম্বাবুয়ে (০৫)

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ