,

বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সোনা এনে দিলেন তিনি

news-image

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকা প্রথম সোনার দেখা পেল তাতজানা শোয়েনমেকারের হাত ধরে। সেটাও আবার যেনতেনভাবে নয়। নারী এই সাঁতারু বিশ্বরেকর্ড গড়ে দেশকে ভাসিয়েছেন উৎসবে।

মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২:১৮.৯৫ টাইমিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন শোয়েনমেকার। এমন অর্জনের পর পুলের মধ্যেই বাচ্চাদের মতো কেঁদে ফেলেন এই সাঁতারু। পানি আর চোখের জল একাকার হয়ে যায়।

এর আগে বিশ্বরেকর্ডটি ছিল ডেনমার্কের রিকে মোলার পেদেরসেনের। ২০১৩ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২:১৯.১১ টাইমিংয়ে সাঁতার শেষ করেছিলেন তিনি।

শোয়েনমেকার নিঁখুত পারফরম্যান্সে সেই রেকর্ড ভাঙলেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীই ছিলেন যুক্তরাষ্ট্রের।

লিলি কিং ২:১৯.৯২ টাইমিংয়ে রৌপ্য আর এনি লেজর ২:২০.৮৪ টাইমিংয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ