বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় মমিনুল ইসলাম রকি (৩৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরতলীর ফাঁপোড় বাজারে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

মমিনুল হক রকি ফাঁপোড় মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ ছাড়া তিনি আসন্ন ইউপি নির্বাচনে ফাঁপোড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, রকি ওই এলাকায় বসবাস না করে উপশহরে থাকতেন। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তিনি প্রায়ই বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এলাকায় যেতেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ফাঁপোড় বাজার সংলগ্ন মাঠে লোকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। পরিস্থিতি বুঝে লোকজন সরে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রকিকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

রকি হত্যার বিষয়ে তাৎক্ষণিক সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

এলাকাবাসী জানান, রকির বিরুদ্ধে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, হত্যাকাণ্ডের পরপরই ওই এলাকায় তল্লাশী অভিযান শুরু হয়েছে। পুলিশের একাধিক দল জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা