,

নাসিরনগরে জনতার হাতে ডাকাত আটক ॥ গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জনতার হাতে আটক ওমরাও খান (২১) নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার ভলাকুট গ্রামের মোনায়েম খানের ছেলে। শনিবার রাতে উপজেলার কুন্ডা-ভলাকুট সড়কের বিটুই নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় ভলাকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস.এম. বাকীবিল্লাহ জুয়েল জানান, ওই রাস্তায় দীর্ঘদিন ধরেই ডাকাতি হয়ে আসছে। ডাকাতের আতঙ্কে উল্লেখিত রাস্তায় সন্ধ্যার পরই চলাচল অসম্ভব হয়ে পড়ে। কাঁচা রাস্তা এবং দুই পাশে হাওর থাকায় ডাকাতরা সহজেই ডাকাতি করে পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার দিবাগত রাত ৮টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী পাঁচ সদস্যের ডাকাতদলকে ধাওয়া করে। এসময় পাঁচ সদস্যের ডাকাতদলের চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও রাস্তার প্বা্‌র্শবর্তী হাওর থেকে উপজেলার ভলাকুট গ্রামের মোনায়েম খানের ছেলে  ওমরাও খানকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ প্রহরায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা