আইন অমান্য করায় কিন্ডারগার্টেন সিলগালা

বরিশাল প্রতিনিধি : সরকারি নির্দেশ অমান্য করায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি কিন্ডারগার্টেন সিলগালা করে দেয়া হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার কলেজ গেট এলাকায় বর্ণমালা কিন্ডারগার্টেনে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধানশিক্ষক অপু চন্দ্র দাসকে ৫ হাজার টাকা জরিমানা এবং কিন্ডার গার্টের সিলগালা কের দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠানটিতে প্রথম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছিল। সে সময় ওই কিন্ডারগার্টেনে পরিচালক ছাড়াও ছয়জন শিক্ষক উপস্থিত ছিলেন।
তিনটি কক্ষে গাদাগাদি করে দুই শতাধিক শিক্ষার্থীকে বসানো হয়েছে। অনেক শিক্ষক-শিক্ষার্থীর মুখে মাস্ক ছিলো না। শিক্ষার্থীদের মধ্যে ৫ থেকে ৯ বছরের শিশুর সংখ্যাই বেশি। এছাড়া বাইরে জটলা করে দাড়িয়ে থাকা অনেক অভিভাবকের মুখে মাস্ক ছিল না। করোনা পরিস্থিতির মধ্যে ওই কিন্ডারগার্টেনে স্বাস্থ্য সুরক্ষার তেমন কোনো ব্যবস্থাই নেয়া হয়নি।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। নির্দেশ অমান্য করে কিন্ডারগার্টেনে শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম পরিচলনা করছিল।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী