,

৩১ বছর ধরে চিকিৎসা ‘সেবায়’ নিয়োজিত ভুয়া ‘বিশেষজ্ঞ’

news-image

অপরাধ ডেস্ক : ১৯৮৫ থেকে ২০১৫ সাল। ৩১ বছর ধরে রাজধানীতে চিকিৎসা ‘সেবায়’ নিয়োজিত ‘বিশেষজ্ঞ চিকিৎসক’ মোশারফ।

রোববার দুপুরে র‌্যাব যখন এই ‘বিশেষজ্ঞ চিকিৎসকের’ মোহাম্মদপুরের চেম্বারে অভিযান চালাচ্ছিল তখনও সেখানে অপেক্ষমাণ রোগি ছিলো অন্তত ১০ জন।

তাদের সামনেই র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরের বাবর রোডের বাদল ফার্মেসিতে

অভিযান চালিয়ে আটক করে ৬০ বছর বয়সি ভুয়া ডাক্তার মোশারফকে।

স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব জানায়,  “আটককৃত মোশারফ হোসেন জিজ্ঞাসাবাদে জানিয়েছে , তিনি ১৯৮৫ সাল হতে এ ফার্মেসিতে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রদান করেন এবং আগত রোগিদের ব্যবস্থাপত্র প্রদান করে থাকেন। মোশারফের চিকিৎসা সংক্রান্ত কোন সনদপত্র নেই। তার পরেও তিনি অবৈধভাবে রোগিদের সাথে প্রতারণা করে ভুয়া ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন।” “অভিযান পরিচালনাকালে ১০/১৫জন রোগিকে পাওয়া যায়, যাদের মোশারফ নিজেই চিকিৎসা প্রদান করছিলেন। এবং চিকিৎসাপত্রে বিভিন্ন ধরণের এন্টিবায়োটিকসহ উচ্চ পাওয়ারের ওষুধ সেবনের পরামর্শ প্রদান করে ফার্মেসি  থেকে তা বিক্রি করছিল। এসব ওষুধ সেবনের ফলে রোগ নির্মুলতো নয়ই ধীরে ধীরে রোগ বৃদ্ধি এবং শারীরিক বিভিন্ন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হওয়ার আশুসম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা