,

শুটিংয়ে ফিরেছেন সালমান

news-image

বিনোদন প্রতিবেদক : মানুষ হত্যা মামলার রায়ে ৫ বছরের জেল নির্ধারণ। এর একদিন পরই তা স্থগিত। এসব নিয়ে বলিউড সুপারস্টার সালমান খান বেশ ঝামেলার মধ্যেই ছিলেন কয়েকটি দিন। এখন বিপদ পুরোপুরি না কাটলেও কিছুটা তো স্বস্তি পেয়েছেন। তাই অনেকটা চিন্তামুক্ত হয়ে আবার কাজে ফিরেছেন তিনি। গতকাল থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন এ তারকা। কাশ্মীরে ‘বজরঙ্গী ভাইজান’ ছবির শুটিং চলছে। ভারতের মধ্যে তাকে অবাধে ঘোরার অনুমতি দেয়া হয়েছে। তাই গতকাল থেকেই কাশ্মীরে শুটিং শুরু করলেন ৪৯ বছর বয়সী এ অভিনেতা। গত বুধবার নিম্ন আদালত সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে যে রায় দেন উচ্চ আদালত তা স্থগিত করেন শুক্রবার। একই সঙ্গে সালমানের আপিল মামলার পরবর্তী শুনানি শুরু না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলেও আদেশ দেন আদালত। এর পরই শুক্রবার বিকালে সালমান আত্মসমর্পণ করেন এবং ৩০ হাজার রুপি মুচলেকা দিয়ে জামিন পান। পরে নিজ বাড়িতে ফিরে যান তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা