,

আশুগঞ্জে যৌতুকের জন্য গৃহবধুকে হত্যার : থানায় মামলা, আটক-১

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে যৌতুকের জন্য গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত গৃহবধু ভাই নাজির মিয়া। এ ঘটনায় নিহতের ননদ মমতাজকে আটক করেছে পুলিশ।
আশুগঞ্জ থানা সূত্রে জানা যায় শুক্রবার রাতে উপজেলার তালশহর গ্রামের হারুন অর রশিদের স্ত্রী দুই সন্তানের জননী রুমা আক্তার (২৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই নিহত গৃহবধু ভাই নাজির মিয়া বাদী হয়ে এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে। এ ঘটনার পর নিহত রুমার স্বামী হারুন অর রশিদ পলাতক রয়েছে। তবে  মামলার বাদী নাজির মিয়া জানান যৌতুকের জন্য তার বোন রুমাকে  তার স্বামী,শাশুড়ী ও ননদ নির্যাতন করে হত্যা করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের