মেট্রোরেলের উপর জলাবদ্ধতার দায় দিলেন দুই মেয়র

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি রাজধানীতে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে বর্ষা এলে জলাবদ্ধতার মাত্রা বেড়ে যায় বহুগুণ। তবে সৃষ্ট এই জলাবদ্ধতার জন্য মেট্রোরেলসহ বিভিন্ন নির্মাণ কাজের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ঢাকার দুই মেয়র।

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, এসব প্রকল্পের কারণে পানি নিস্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গুচ্ছ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এদিকে গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় মেট্রোরেলের নির্মাণকাজের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। মেট্রোরেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করায় মানুষের ভোগান্তি বেড়েছে। এই এলাকায় সড়কে ভোগান্তি দেখতে দেখতে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এটা খুবই দুঃখজনক। চলতি বর্ষায় জলাবদ্ধতার জন্য মেট্রোরেলের নির্মাণ কাজকে দায়ী করেছেন তিনি।

গতকাল মিরপুরের রোকেয়া সরণি এলাকায় আবারও পরিদর্শনে আসেন মেয়র আতিকুল। পরিদর্শন শেষে মেয়র আতিকুল বলেন, মেট্রোরেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে-যেটাই নির্মাণ করা হোক না কেন, ওপর দিয়ে যেমন কাজ চলছে, নিচ দিয়েও একই রকম সুন্দরভাবে কাজটি যেন চলে, সেদিকে খেয়াল রাখতে হবে। ওপর দিয়ে ফিটফাট আর নিচে সদরঘাট, এটা হবে না।

মিরপুরবাসীর ভোগান্তির দায় মেট্রোরেল কর্তৃপক্ষকে নিতে হবে জানিয়ে মেয়র আতিকুল বলেন, যেকোনো নির্মাণকাজ করতে গেলে ভোগান্তি হবে। তবে রোকেয়া সরণি, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় যা হয়েছে, এর দায় মেট্রোরেল কর্তৃপক্ষকে নিতে হবে। তারা মানুষের ভোগান্তি কম করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে।

ঢাকা দক্ষিণের মেয়র তাপস বলেন, নগরবাসী জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের সুফল আগামী বছর থেকে পাওয়া শুরু করবে। অবকাঠামো উন্নয়নে যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে, তা শেষ হলেই নগরের বিভিন্ন এলাকা ক্রমান্বয়ে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান