,

হেলিকপ্টার বিধ্বস্তে ২ দেশের রাষ্ট্রদূতসহ নিহত ৬

news-image

পাকিস্তানের নাল্টার উপত্যকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটিতে নিযুক্ত ফিলিপাইন ও নরওয়ের রাষ্ট্রদূত নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মারা গেছেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া রাষ্ট্রদূতের স্ত্রীরাও। আইএসপিআর’র মেজর জেনারেল অসীম বাজওয়া এক টুইটে এ খবর নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় মারা গেছেন হেলিকপ্টারটির দুইজন পাইলটও।

নাল্টার উপত্যকার কাছে একটি স্কুলে অবতরনের সময় পাক সেনাবাহিনীর এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

পাক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জরুরী অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি কেন জরুরী অবতরণ করছিল তা উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের ওই এলাকায় পর্যটকদের জন্য একটি লিফট স্থাপন প্রজেক্টের উদ্বোধন করার কথা ছিল ওই দুই রাষ্ট্রদূতের। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু হেলিকপ্টার বিধ্বস্তের কথা শুনে তার বিমান ফেরত আসে।

হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা