,

নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার নিজ নিজ সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ছবি: আইএসপিআর

সেনাপ্রধান নৌ ও বিমানবাহিনী সদরদপ্তরে পৌঁছালে বাহিনীপ্রধানরা তাকে স্বাগত জানান। নৌ ও বিমানবাহিনীর পক্ষ থেকে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে নিজ নিজ সদরদপ্তরে গার্ড অব অনার দেওয়া হয়। সাক্ষাৎকালে বাহিনীপ্রধানরা বিদায়ী সেনাপ্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন।

জেনারেল আজিজ আহমেদ তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য নৌ ও বিমানবাহিনী প্রধানদের ধন্যবাদ জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন বিকেলে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করবেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের