,

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ যুবক আটক

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় ৬শ’ পিস ইয়াবাসহ মাসুদুর রহমান (২৮) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার বিকেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে উজানিসার এলাকায় একটি সিএনজি  অটোরিক্শায় অভিযান চালিয়ে মাসুদের দেহ তল্লাশি করে ৬শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক মাসুদ দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে ইয়াবা ব্যাবসা করছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা