বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমানুয়েল ম্যাক্রোঁকে চড় দেয়া সেই যুবক যা বললেন

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোম এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে সবার সঙ্গে কুশল বিনিময়কালে একজন হঠাৎ ম্যাক্রোঁর মুখে চড় বসিয়ে দেন। এ ঘটনায় সারা বিশ্বে আলোচনার ঝড় উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত তরুণের নাম ড্যামিয়েন টারেল (২৮)। ছয় সপ্তাহের রাজনৈতিক সফর শুরুতেই এ কাণ্ডে হতভম্ব ম্যাঁক্রো। এরই মধ্যে বিষয়টি আইন-আদালত পর্যন্ত গড়িয়েছে।

ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, ইতিমধ্যে ড্যামিয়েন ট্যারেল ম্যাক্রোঁকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন। তবে পূর্ব পরিকল্পিতভাবে তিনি থাপ্পড় দেননি বলে দাবি করেছেন। মূলত নিজের অসন্তুষ্টি প্রকাশে প্ররোচিত হয়ে হঠাৎ তিনি এই কাজ করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, দ্রুত বিচার আদালতে ওই যুবককে স্থানীয় সময় বৃহস্পতিবার বিচারকের কাছে হাজির করা হবে। উল্লেখ্য, এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তৃতীয়বারের মতো জনসম্মুখে হামলার স্বীকার হলেন।

২০১৭ সালের মার্চে প্যারিসে আয়োজিত একটি কৃষি প্রদর্শনীতে এক বিক্ষোভকারীর হাতে ডিম হামলার শিকার হয়েছিলেন এমান্যুয়েল ম্যাক্রোঁ। ২০১৬ সালেও প্যারিসে একদল বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ছুঁড়েছিল।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা