,

প্রবাসীদের এবং দেশের স্বার্থে প্রস্তাবনা।

news-image

শামসুর রহমানঃ আমরা সবাই জানি সৌদি আরবে আসা প্রত্যেক প্রবাসীকে হোটেলে সাতদিন কোয়ারিন্টিনে থাকা বাধ্যতামূলক।এই সাতদিনের জন্য প্যাকেজ ৩০০০(তিন হাজার) রিয়াল। যা বাংলাদেশী টাকায় প্রায় ৭০০০০(সত্তর হাজার)। এর মধ্যে ২৫০০০(পঁচিশ হাজার) সরকার ভর্তুকি দিচ্ছেন। এর জন্য সরকারকে ধন্যবাদ। তবে যারা সৌদি ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন কর্তৃক অনুমোদিত দুই ডোজ টিকা নিয়ে আসবেন তাদের এই সাতদিন হোম কোয়ারিন্টিনে থাকলেই চলবে।সরকার একটু চেস্টা করলে এই পুরো ৭০০০০(সত্তর হাজার) বাঁচাতে পারে। সৌদি ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন কর্তৃক অনুমোদিত টিকাগুলি হচ্ছে ফাইজার এন্ড বায়োএনটেক, মডার্ণা, আস্ট্রাজেনেকা এবং জনসন। সরকারের কাছে ফাইজার এন্ড বায়োএনটেক এর টিকা আছে। এই টিকার দুই ডোজের মধ্যে ১৯ দিন বিরতি দিলেই চলে(আমি নিজে নিয়েছি গত জানুয়ারির ৩ তারিখে প্রথম ডোজ এবং ২৩ তারিখ দ্বিতীয় ডোজ)। এখন থেকে ব্যবস্থা নিলে আগামী একমাস পর থেকে সরকারকেও কোন ভর্তুকি দিতে হবেনা এবং প্রবাসীর নিজের পকেট থেকেও একটাকা খরচ হবেনা। শুধুমাত্র একটা কাজ করলে সরকার দেশের কোটি কোটি টাকা বাঁচাতে পারেন। আপনাদের মধ্যে যাদের নেতা কিংবা মন্ত্রীদের সাথে যোগাযোগ করার সুযোগ আছে তারা বিষয়টা তাদের নজরে আনার অনুরোধ রইলো। সবাই বিষয়টা নিয়ে লিখলেও হয়তো কারো সুনজরে পরতে পারে।এ ব্যাপারে সদয় দৃস্টি আকর্ষণ করছি।

ছবিঃ নেট থেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য