বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের মা হলেন সারিকা

news-image

বিনোদন প্রতিবেদক : মেয়ের মা হলেন মডেল ও অভিনেত্রী সারিকা। গতকাল রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক পেজে নবজাতকের দু’টি ছবি পোস্ট করে এ তথ্য জানান সারিকা নিজেই। তিনি আরও জানান, আজ দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর অ্যপোলো হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক এবং মা দু’জনেই ভাল আছে। কিন্তু মেয়ে যেহেতু সার্জারির মাধ্যমে হয়েছে তাই সারিকাকে বিশ্রামে রাখা হয়েছে। উল্লেখ্য, গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকার। মডেলিং আর অভিনয় দিয়ে খুব অল্প সময়ে সবার নজর কেড়ে নিয়েছিলেন সারিকা। প্রায় দু’বছর ধরে মিডিয়ায় অনুপস্থিত তিনি। সারিকা মডেলিং শুরু করেছিলেন ২০০৬ সালে। আর অভিনয় শুরু করেন ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি সারিকা।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক