শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনায় একদিনে আক্রান্ত ১ লাখ ৭০ হাজার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে করোনায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭০ হাজার মানুষ।

টিকা দিয়েও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে টালমাটাল অবস্থা ভারতের। গত ছয় দিন ধরেই দেশটিতে প্রতিদিন সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

এর মধ্যে গত চার দিন ছিল এক লাখের ওপরে, গত দুদিন ধরে তা বেড়ে দেড় লাখ ছাড়িয়েছে। রোববার আক্রান্ত হয়েছেন এক লাখ ৭০ হাজার মানুষ। ফলে বিশ্বে সংক্রমণ বিবেচনায় যুক্তরাষ্ট্রের পরই এখন ভারতের নাম।

বিশ্বে সংক্রমণ তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে তিন থেকে দুই নম্বর স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার বৃহৎ এই দেশটি।

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল এখন তালিকায় তিনে নেমে গেছে। সোমবার করোনার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন এক কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জন। মারা গেছেন এক লাখ ৭০ হাজার ২০৯ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৯০৪ জন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে মহারাষ্ট্র। রোববার এ রাজ্যে একদিনে ৬৩ হাজার ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৪৯ জন। ভারতের প্রায় ৫২ শতাংশ করোনা রোগীই মহারাষ্ট্রের। সোমবার সকাল ৭টা থেকে মহারাষ্ট্রে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ, কেরালা ও পশ্চিমবঙ্গের অবস্থাও ভয়াবহ। সংক্রমণ বাড়তে থাকায় বেশিরভাগ রাজ্যেই রাত্রীকালীন কারফিউ জারি করেছে প্রশাসন।

নতুন বিধিনিষেধ জারি করেছে দিল্লি সরকার। সেখানে জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে। এ ছাড়া রেস্টুরেন্ট, থিয়েটার, গণপরিবহন, বিয়ে এবং শেষকৃত্যের মতো অনুষ্ঠানে লোকজনের অংশগ্রহণে সীমিত করার নির্দেশনা জারি করা হয়েছে।

এদিকে বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় পাঁচ লাখ ৭৫ হাজার ৮২৯ জন মারা গেছেন। এ ছাড়া শনাক্ত হয়েছে তিন কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৭৬ জন।

আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেও মৃত্যুর দিক থেকে এখনও দুইয়ে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন। এদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৫৩ হাজার ২৯৩ জন।

সংক্রমণের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম রাশিয়া, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম ইতালি, নবম স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি। বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা