শনাক্তে ফের রেকর্ড ভাঙলো : মৃত্যু ৬৩

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন সাত হাজার ৬২৬ জন, যা একদিনে এযাবৎকালের সর্বোচ্চ। এসময়ে মারা গেছেন ৬৩ জন। মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়। এ দিন ৬৬ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এর আগে গত বছরের ৩০ জুন সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরের সব রেকর্ড ভেঙে গত ২৯ মার্চ করোনা শনাক্ত হন পাঁচ হাজার ১৮১ জন। সেই রেকর্ড ভেঙে আবার ৩১ মার্চ শনাক্ত হন পাঁচ হাজার ৩৮৫ জন। ১ এপ্রিল শনাক্তের শনাক্তের সংখ্যা দাঁড়ায় ছয় হাজার ৪৬৯ জন। ২ এপ্রিল আবারও আগের রেকর্ড ভেঙে শনাক্ত দাঁড়ায় ছয় হাজার ৮৩০ জনে। এরপর ৪ এপ্রিল একদিনে শনাক্ত দাঁড়ায় সাত হাজার ৮৭ জন। গতকাল আগের রেকর্ড ভেঙে শনাক্ত হয় সাত হাজার ২১৩ জন। এরপর আজ দেশের ইতিহাসে আবার সর্বোচ্চ শনাক্ত পাওয়া গেলো।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী