শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল সন্ধ্যায়

news-image

মেডিকেলে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (৪ এপ্রির) সন্ধ্যায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফল প্রকাশে আমাদের প্রস্তুতি শেষ। আশা করছি আজ সন্ধ্যায় ফল প্রকাশ করা যাবে।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির ঢাকা পোস্টকে বলেন, ফল তৈরির কাজে সহায়তা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহায়তা নেওয়া হয়েছে। সারাদেশ থেকে পাঠানো শিক্ষার্থীদের উত্তরপত্র স্ক্যানিং করা হয়েছে। সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে দেখাও হয়েছে। আমাদের সব প্রস্তুতি শেষ।

জানা গেছে, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার পর তা অধিদপপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) দেওয়া হবে। এরপর পরীক্ষার্থীরা সেখান থেকে ফলাফল দেখতে পাবেন।

এর আগে শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী উপস্থিত ছিলেন। যদিও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা