শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে উপহারের আরও ১২ লাখ ডোজ টিকা এলো

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত সরকারের উপহার হিসেবে অপফোর্ডের টিকার আরও ১২ লাখ ডোজ দেশে পৌঁছেছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে বিমানে ওই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ওই টিকা গ্রহণ করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে একই দিন ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার আসা ১২ লাখ ডোজ টিকা রাজধানীর তেজগাঁও ইপিআই কোল্ডস্টোরেজে রাখা হয়েছে। এর আগে ২১ জানুয়ারি বাংলাদেশকে উপহার হিসেবে অক্সফোর্ডের ২০ লাখ ডোজ টিকা পাঠানো হয়। সব মিলিয়ে ভারত সরকারের পক্ষ থেকে অক্সফোর্ডের টিকার ৩২ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশে এলো। কেনা টিকার ৭০ লাখ ডোজসহ সরকারের কাছে বর্তমানে এক কোটি দুই লাখ ডোজ টিকা মজুদ রয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে টিকাদান কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত মোট ৫১ লাখ ৩৯ হাজার ৪৫৬ জন টিকা নিয়েছেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

ওই টিকার তিন কোটি ডোজ কেনার জন্য গত বছরের ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে বাংলাদেশকে সরবরাহ করার কথা রয়েছে। সে হিসাবে গত ২৫ মার্চ কেনা টিকার ৫০ লাখ ডোজ পাঠানো হয়। কিন্তু ফেব্রুয়ারি মাসে আসে ২০ লাখ ডোজ। এ কারণে স্বাস্থ্য বিভাগ ৩০ লাখ ডোজ টিকা কম পাওয়ার অভিযোগ করে।

এদিকে, ভারত সরকারের টিকা রপ্তানি বন্ধের সিদ্ধান্তে টিকা প্রাপ্তি নিয়ে আবারও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এর আগে চলতি বছর জানুয়ারির মাঝামাঝি সময়েও সেরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষের উদ্বৃতি দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে টিকা রপ্তানির নিষেধাজ্ঞার খবর জানানো হয়। ওই খবরে উদ্বেগ ছড়ায় বাংলাদেশেও। পরে বাংলাদেশ সরকার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক বিবৃতি দিয়ে টিকার নিশ্চয়তা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা