শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

brahmanbaria-sm20140129151135সর্বস্তরের অংশগ্রহণ’ বিষয়ক গোল টেবিল বৈঠক বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী, জেলা স্বাস্থ্য বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও ব্র্যাক’র উদ্যোগে আয়োজিত বৈঠকের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মোঃ হেলাল উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক অরবিন্দ দত্ত, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত হোসেন ও প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা।

সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে ও মোহাম্মদ আরজুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, ব্র্যাকের সিনিয়র এরিয়া ম্যানেজার শাখাওয়াত হোসেন আকন্দ, কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডাঃ এম, এ রহিম।

মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি সাপ্তাহিক নতুন মাত্রার সম্পাদক আল-আমীন শাহীন, প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, ৭১ টেলিভিশনের প্রতিনিধি জালাল উদ্দিন রুমী প্রমুখ।

বৈঠকে বক্তারা যক্ষামুক্ত দেশ গড়তে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমসহ সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা রাখার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা