শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপন বোন হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

news-image

যশোর সংবাদদাতা : যশোরে বৃদ্ধ আপন বোনকে হত্যার দায়ে আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম এ হামিদ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা শেষে বিচারক আসামি আব্দুর রহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত আব্দুর রহিম যশোরর মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের মৃত এনায়েত আলী মোড়লের ছেলে।

সরকার পক্ষের আইনজীবী বিমল কুমার রায় জানান, পৈতৃক জমি নিয়ে আব্দুর রহিমের সাথে তার বোন নূরজাহান বেগমের (৬২) দীর্ঘদিন ধরে মামলা চলছিল। জমির বিষয়ে কথা বলতে ২০১৯ সালের ১৯ ফেরুয়ারি সকালে নূরজাহান বেগম তার স্বামীকে নিয়ে আব্দুর রহিমের বাড়িতে যান। কথাবার্তার একপর্যায়ে আব্দুর রহিম ধারালো অস্ত্র দিয়ে নূরজাহান বেগমের মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং আব্দুর রহিমকে আটক করে এবং নূরজাহান বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নূরজাহান বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে আব্দুর রহিমের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন।

এপিপি বিমল কুমার আরো জানান, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আব্দুর রহিমকে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা