শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসার ক্যামেরায় এবার অতিকায় নীলচে ছায়াপথের ছবি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশের বিপুল অস্তিত্ব প্রতি মুহূর্তেই যেন বিস্ময়ের ঘোর লাগিয়ে দেয় মহাকাশপ্রেমীদের। পৃথিবীর মাটিতে পা রেখেও কেবল শক্তিশালী টেলিস্কোপের সৌজন্যে সৌরজগত থেকে অসীম দূরত্বে অবস্থিত মহাজাগতিক সৌন্দর্যকে প্রত্যক্ষ করা আজ আর নতুন কিছু নয়।

এবার মার্কিন গবেষণা সংস্থা নাসা প্রকাশ করল এমন এক ছায়াপথের ছবি। যা পৃথিবী থেকে ১০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। তার নীলচে শরীর সত্যিই তাক লাগিয়ে দেয়।

সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে NGC 2336 নামে এক অতিকায় এক ছায়াপথের ছবি শেয়ার করে নাসা। এই ছায়াপথ অবশ্য বিজ্ঞানীদের কাছে নতুন নয়। জ্যোতির্বিদ উইলিয়াম টেম্পল ১৮৭৬ সালেই পেয়েছিলেন এই ছায়াপথের হদিশ। এবার সেই ছায়াপথের ছবিই তুলতে সক্ষম হলো হাবল টেলিস্কোপ।

কেবল এনজিসি ২৩৩৬-এর ‘অতিকায়, সুন্দর’ নীল ছবিই নয়, সেই সঙ্গে ছায়াপথটি সম্পর্কে এক বিস্ময়কর তথ্যও জানিয়েছে নাসা। জানা গেছে, পৃথিবী থেকে কার্যত অসীম দূরত্বে অবস্থিত এই ছায়াপথটি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আবিষ্কার করার সময় উইলিয়াম টেম্পল ব্যবহার করেছিলেন একটি ১১ ইঞ্চির খুদে টেলিস্কোপ! এই ছায়াপথটির শরীর জুড়ে কেবল নীল রংই নয়, দৃশ্যমান লাল রংও।

নাসা জানিয়েছে, ছায়াপথটির বাহুতে রয়েছে নবীন নক্ষত্ররা। সেই কারণেই ওই উজ্জ্বল নীল রং। পাশাপাশি ছায়াপথটির কেন্দ্রের লাল রংয়ের উৎস হলো অপেক্ষাকৃত বৃদ্ধ তারাগুলি।

প্রসঙ্গত, এই মুহূর্তে নাসার পারসিভারেন্স রোভার মঙ্গলের মাটিতে নেমে সেখানকার পরিস্থিতি জরিপ করে দেখছে। সম্প্রতি সেখানকার মাটিতে হাঁটা-চলাও করতে দেখা গেছে রোভারকে। আশা করা হচ্ছে, মঙ্গল সম্পর্কে অজানা তথ্য জানাতে সক্ষম হবে রোভার। এরই মধ্যে ব্রহ্মাণ্ডের সুদূর কোণ থেকে ভেসে আসা ছায়াপথের অপরিসীম সুন্দর ছবি নজরবন্দি হলো হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা