,

রাজকন্যা লতিফা জীবিত কিনা—প্রমাণ দেয়নি আমিরাত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ের রাজকন্যা শেখ লতিফা এখনো জীবিত আছেন—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে পায়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

সপ্তাহ দুয়েক আগে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ চাইলেও শুক্রবার পর্যন্ত তাদের কাছে কোনো জবাব আসেনি।

এর আগে বিবিসি ব্রোডকাস্টের প্রচার করা এক ভিডিওতে লতিফা বলেন, তিনি তার বাবার হাতে বন্দি এবং জীবন নিয়ে শঙ্কায় আছেন।

পরে সংযুক্ত আরব আমিরাতের কাছে তার খোঁজ চেয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস।

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস-প্রেসিডেন্ট। ২০১৮ সালের মার্চে তার মেয়ে লতিফা পরিবার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

জেনেভায় আরব আমিরাতের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস।

শুক্রবার ওএইচসিএইচআরের মুখপাত্র রুপার্ট কোলভিলি বলেন, এখানে আমিরাতের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলেছি। এ বিষয়ে আর কোনো বিশেষ অগ্রগতি হয়নি।

লতিফা জীবিত আছেন বলে কোনো প্রমাণ পেয়েছেন কিনা; প্রশ্নে তিনি বলেন, না এমন কোনো প্রমাণ মেলেনি।

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী