‘পুরুষের নীরব কান্না কেউ শোনে না’

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ-জার্মান হেল্প ফর ম্যান ফাউন্ডেশন চেয়ারম্যান প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া বলেছেন, পুরুষের নীরব কান্না কেউ শোনে না। পরকীয়া আমাদের সাজানো গোছানো সংসারকে শেষ করে দিচ্ছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরুষরা। আজ বুধবার (০৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ক্রিকেটার নাসির-তামিমা ও এসিড মামলার আসামি মিলার বিরুদ্ধে মামলার সুষ্ঠু বিচার ও পরকীয়া বন্ধে দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধনের দাবিতে এই মানববন্ধন করে বাংলাদেশ-জার্মান হেল্প ফর ম্যান ফাউন্ডেশন। মানববন্ধনে সংগঠনের ঢাকা মহানগরের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে বিয়ে নিশ্চিত করা ও ব্যভিচারের দায়ে নারীর শাস্তির বিধান রাখতে হবে। দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধন করতে হবে।

সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আলিফ, ঢাকা মহানগরের আহ্বায়ক আনোয়ার হোসেন, ডা. মহিউদ্দিন, মোহাম্মদ সুজন, রেজওয়ান খান প্রমুখ‌।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী