শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রগতিশীল ছাত্র জোটকে ধন্যবাদ জানাল পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : প্রগতিশীল ছাত্র জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শেষে পুলিশ তাদের ধন্যবাদ জানিয়েছে। আজ সোমবার দুপুরে সচিবালয়ের ৩ নম্বর গেটের সামনে তারা পুলিশি বাধার মুখে পড়ে সমাবেশ করেন। পুলিশ বলছে, আমাদের অনুরোধ রেখে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করায় তাদের ধন্যবাদ।

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ, গ্রেফতার আট নেতাকর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজকের এই কর্মসূচি ছিল।

প্রতক্ষদর্শীরা জানান, নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাক্কাধাক্কি হয়। ডিপিডিসি ভবনের সামনে পুলিশের মুখোমুখি অবস্থানে থেকেই বিক্ষোভ সমাবেশ করেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টা ১৫ মিনিটে সমাবেশ শেষ হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেত হয়ে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আসতে শুরু করেন সংগঠনটির কর্মীরা।

তবে বাধা দেওয়ার বিষয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ সাংবাদিকদের বলেছেন, ‌‘তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে এসেছিলেন। এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোথাও তাদের কোনো বাধা দেওয়া হয়নি। আমাদের অনুরোধ রেখে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে গেছেন। তাদের আমরা ধন্যবাদ জানাই।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা