,

সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোবারেক হোসেন (৭০) নামে সাবেক এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহা সড়কের বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাবেক পুলিশ কর্মকর্তা মো. মোবারেক হোসেন উপজেলার মাধবপাশা ইউনিয়নে মধ্য পাংশা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এই পুলিশ কর্মকর্তা রহমতপুর বাজার থেকে মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামের উদ্দেশে নিজের মোটরসাইকেল (নং বরিশাল-হ-১২-৫৮৮৩) মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ অতিক্রমকালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে প্রায় ৫ শ গজ দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থালেই তিনি নিহত হন। এতে ওই সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। এতে যাত্রিদের চরম দুর্ভোগে পড়তে হয়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।

এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি