,

চসিক মেয়র রেজাউল-সিইসিসহ ৯ জনের বিরুদ্ধে ডা. শাহাদাতের মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী, নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ মামলা করেন মেয়র পদে বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ (নির্বাচনী ট্রাইব্যুনালের ) খায়রুল আমিনের আদালতে বুধবার বেলা সাড়ে ১১ টায় এ মামলা করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

মামলায় চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নেয়া আরও ৫ মেয়র প্রার্থীকেও বিবাদী করা হয়েছে। নির্বাচন বাতিল করে পুননির্বাচন দাবি করা হয়েছে আরজিতে।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা রেজাউল করিম বিপুল ভোটে জয়ী হন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা