শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কোনো কোনো নেতা গোপনেও টিকা নিয়েছেন : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাকর্মীদের জনসম্মুখে করোনা টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির কোনো কোনো নেতা গোপনেও টিকা নিয়েছেন। আমি অনুরোধ জানাব, আপনারা এভাবে গোপনে লুকিয়ে লুকিয়ে না নিয়ে, যেভাবে জনসম্মুখে কথা বলেন, ঠিক সেভাবে টিকাগ্রহণ করুন।’

আজ মঙ্গলবার আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস, বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে টিকা নিয়ে বিরূপ প্রচারণা চালানো হয়েছে। যারা এই বিরূপ প্রচারণা চালিয়েছিলেন, তারাও এখন টিকাগ্রহণ করছেন।’

তিনি বলেন, ‘ভারত আমাদের দেশের তিন দিকে পরিবেষ্টিত। যে দেশ আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় রক্ত ঝরিয়েছে, যাদের সহযোগিতা ছাড়া আমাদের ৯ মাসের মধ্যে মুক্তি অর্জন সম্ভব ছিল না। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের যে কূটনৈতিক তৎপরতা, এটি ছাড়া বঙ্গবন্ধুকে মুক্ত করাও সম্ভব ছিল না। সেই দেশের সঙ্গে বিরোধিতা করে আমাদের দেশের উন্নয়ন সম্ভব নয়, তারা এটি বুঝেও বুঝে না।’

সেমিনারে ইমক্যাবের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, অতিথি ছিলেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সাবেক সভাপতি মনজরুল আহসান বুলবুল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব। ইমক্যাবের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল হাসান খোকন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ