,

টুইটার খুবই বিরক্তিকর হয়ে গেছে : নিষিদ্ধ ট্রাম্পের দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একের পর এক ‘অপপ্রচার’ চালিয়ে যাচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে টুইটার কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে। ‘টুইটারে নিষিদ্ধ ডোনাল্ড ট্রাম্প’ দাবি করলেন, টুইটার নাকি বিরক্তিকর হয়ে গেছে!

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেটের খবরে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্স টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। স্থানীয় সময় গত বুধবার বিকেলে রক্ষণশীল টিভি ভাষ্যকার গ্রেগ কেলিকে এ সাক্ষাৎকার দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আপনি যদি দেখেন টুইটারে কি হচ্ছে। আমি মনে করি এটি খুবই বিরক্তিকর হয়ে গেছে এবং মিলিয়ন মিলিয়ন মানুষ এটি ত্যাগ করছে। তারা টুইটার ত্যাগ করছেন কারণ, টুইটার তার আগের জায়গায় নেই।

ভবিষ্যতে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করবেন বলে ফের জানান দেন ট্রাম্প। তার আগে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে মুক্তি চান তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা দেখব কী হয়। আমরা অনেক মানুষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, এর বিকল্প হিসেবে আপনি আক্ষরিক অর্থে নিজের সাইট তৈরি করতে পারবেন। আমরা আসলেই টুইটারের হেনস্থার শিকার হয়েছি।’

এদিকে, নিজ দল রিপাবলিকান পার্টির নেতাদের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রিপাবলিকানরা নরম। তারা শুধু নিজেদের লোকজনকেই আক্রমণ করতে পারেন, অন্যদের নয়। সিনেটর মিচ ম্যাককনেল তার প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য কিছু সময় দিতে পারতেন। এতে রিপাবলিকান দল লাভবান হতো। সিনেটর মিচ ম্যাককনেল যদি প্রেসিডেন্ট জো বাইডেন বা সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চার্লস শুমারকে আক্রমণ করার জন্য সময় ব্যয় করতেন, তাহলে রিপাবলিকান দলের মঙ্গল হতো। তা না করে নিজের দলের লোকজনকে মিচ ম্যাককনেল আক্রমণ করছেন।’ বিষয়টিকে রিপাবলিকান দলের দুর্বলতা বলে উল্লেখ করেন ট্রাম্প।

অভিংশন থেকে রেহাই পাওয়া ট্রাম্প দাবি করেছেন যে তার জনপ্রিয়তা বেড়েছে। তিনি দাবি করেছেন, তার সমর্থনে হাজারো সমর্থক ফ্লোরিডার মার-এ-লাগোর আবাসনের কাছে সমাবেশ করছেন। তার সমর্থনে তারা পতাকা নিয়ে অবস্থান করেছেন। ‘ফেক মিডিয়া’ এসব প্রচার করছে না বলেও দাবি করেছেন তিনি।

সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনো মনে করেন, তিনি গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি বলেন,‘নির্বাচনে অনেক খারাপ ও অসৎ বিষয় ঘটেছে। নির্বাচনে চুরি-জালিয়াতি বন্ধ করার কথা যারা বলেছেন, তারা এমনিতেই কথাটি বলেননি। একদম তৃতীয় বিশ্বের মতো ঘটনা ঘটেছে।’ এসবের অবসান ঘটাতে হবে বলেও তিনি মত দেন।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি