দৈনিক কতটুকু দুধ পান স্বাস্থ্যসম্মত?

news-image

অনলাইন ডেস্ক : দৈনিক ২৪০ মিলিলিটার দুধ পান করলে ক্যালসিয়ামের ৩০ শতাংশ চাহিদা পূরণ হয়। শুধু তাই নয়, দুধে রয়েছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন ডি এবং ভিটামিন বি১২। এ কারণেই একে সুষম খাবার বলা হয়।

তাই দৈনিক খাদ্যতালিকায় রাখতে পারেন দুধ।

তবে কোনো কিছুই ভালো নয়, অতিরিক্ত পুষ্টি এবং স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। দুধের ক্ষেত্রেও কথাটি সত্য। অতিরিক্ত দুধ পানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

গবেষণায় দেখা গেছে, যেসব নারী দৈনিক তিন বা ততোধিক গ্লাস দুধ পান করেন; তাদের হাড়ের ভঙ্গুরতার ঝুঁকি বেড়ে যায়। আর ব্যক্তি দৈনিক তিন গ্লাস দুধ পান করেন তাদের হাড়ের ভঙ্গুরতার ঝুঁকি ১৬ শতাংশ বেড়ে যায়। প্রদাহজনিত রোগে আক্রান্ত হতে পারে শরীর।

দুগ্ধজাত খাবার- গরুর দুধ এবং স্যাচুরেটেড ফ্যাটযুক্ত পনির দেহে প্রদাহ বাড়িয়ে দেয়। এ ছাড়া স্যাচুরেটেড চর্বি ক্ষতিকর কোলেস্টরল এবং হার্টের অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয়।

দৈনিক কতটুকু দুধ পান করা স্বাস্থ্যসম্মত? যারা প্রতিদিন পনির বা দই খান তাদের জন্য দৈনিক প্রায় ২৫০ মিলিলিটার পান করাই যথেষ্ট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন