শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৩২৬

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩২৬ জনের। আজ রোববারের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ২২৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৫৩ শতাংশ।

গতকালের তুলনায় মৃত্যুর সংখ্যা কমলেও আজ বেড়েছে শনাক্তের সংখ্যা। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়। আর করোনার সংক্রমণ শনাক্ত হয় ২৯১ জনের।

গত ২৪ ঘণ্টায় যে ৮ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৩ জন। তাঁরা সবাই মারা গেছেন হাসপাতালে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দু-এক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। তবে ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তিন সপ্তাহের বেশি সময় ধরে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা