শুরুতেই সাজঘরে ফিরলেন সৌম্য ও শান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি।

দলীয় মাত্র ১১ রানেই হারিয়েছে দুই উইকেট। সৌম্য সরকার শূন্য রানে ও নাজমুল হোসেন শান্ত ৪ রানে সাজঘরে ফিরে গেছেন। দুটি উইকেটই নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৪ রান। তামিম ইকবাল ৮ ও অধিনায়ক মমিনুল হক ২ রানে ব্যাট করছেন।

এর আগে জশুয়া ডা সিলভার ৯২, এনক্রুমা বোনারের ৯০ ও আলজারি জোসেফের ৮২ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪০৯ রান করে উইন্ডিজ।

বাংলাদেশের পক্ষে পেসার আবু জায়েদ রাহি ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৪টি করে উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার একটি করে উইকেট নিয়েছেন।

প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ক্যারিবীয়রা। তাই সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জয়ের বিকল্প নেই টাইগারদের।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী