,

মদিনায় অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৬ বাংলাদেশি

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে ছয় বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরেই আগুন ছড়ায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে গতকাল রাতে নিহত ছয় বাংলাদেশির বিষয়টি নিশ্চিত করেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন।

ওই দূতাবাস কর্মকর্তা জানান, ছয়জনের মধ্যে চারজনই অতিমাত্রায় অগ্নিদগ্ধ হওয়ায় তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের তালিকায় বাকি দুজন হলেন দুই ভাই মিজান ও আরাফাত। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়া নিবাসী সুলতান আহমদের ছেলে।

তিনি জানান, নিহতদের মরদেহ শনাক্তে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানতে পারেনি সেখানকার স্হানীয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের